1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

আগে বিচার তারপর নির্বাচন বললেন সাবেক সংসদ শাহজাহান চৌধুরী   

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, যারা ভোটাধিকার হরণ করেছে, গুলি করে মানুষ খুন করেছে, তাদের আগে বিচার করতে হবে। আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন হতে হবে।

মঙ্গলবার ২৫ মার্চ,২০২৫ বিকেলে সাতকানিয়া সী-ওয়ার্ল্ড রিসোর্ট হলরুমে সাতকানিয়া সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ১৯৭১ সালে ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা ভোটের অধিকার পাইনি। বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারেনি। কেন্দ্রে গেলে তাদেরকে বলা হয়েছে, আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, আপনারা চলে যান। হায়েনার দল গণতন্ত্র ধ্বংস করেছে।

মহানগর জামায়াতের আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল ৫ আগস্ট। এদিন থেকে দ্বিতীয় স্বাধীনতা পেয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সফল ছাত্র আন্দোলনে জালেমরা পালিয়ে গেছে। কিন্তু দেশে জুলুম এখনো বন্ধ হয়নি। দেশে আল্লাহর আইন চালু হলে জুলুম, নির্যাতন, হয়রানি বন্ধ হবে। দেশে ন্যায়বিচার কায়েম হবে।

তিনি আরও বলেন, জালেম সরকারের লোকজন এখনো বহু জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এদেরকে সরাতে হবে। যারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন তাদেরকে বলব, আপনারা কি আগের মতোই নির্বাচন চান? আগে সংস্কার, তারপর নির্বাচন।   

সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে ও দৈনিক কর্ণফুলীর সার্কুলেশন ম্যানেজার দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সহকারী সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর ডা. নুরুল হক ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com