1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদ স্মরণে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টাার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টাার

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালীগঞ্জে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ মার্চ মঙ্গলবার সকাল দশটায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাছলিম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মাস্টার, কালীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি হুমায়ুন মাস্টার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জমোঃ আলাউদ্দিন, কালীগঞ্জের বিভন্ন সংগঠেনের সাংবাদিকসহ সুশিল সমাজের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, সহকারী কমিশনার (ভূমি ) নূরী তাসমিন উর্মি সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী। আলোচনা সভায় সভাপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে। বাঙালি জাতি কোনদিন কোন বৈষম্য ,কোন অন্যায় জুলুম সহ্য করে না। পাকিস্তানি বাহিনী যেই বর্বর হত্যাযজ্ঞ ,যেই যেনসাইট সাইট সংগঠিত করেছে সেই রকম ,বিগত সময়ে বাঙালি জাতি বৈষম্য ,নির্যাতন ,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আবার প্রমাণ করেছে বাঙালি কখনো কারো কাছে মাথা নত করে না। এছাড়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১১টায় বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, কালীগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন সহ উপজেলার সকল সরকারী অফিসার, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দসহ সাধারণ মানুষ। বাদ যোহর শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকল মসজিদ/মন্দির/গীর্জা/ প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত এবং বিশেষ প্রার্থনা করা হয়। গণহত্যা দিবস উপলক্ষে রাত ১০:৩০ মিনিটে এক মিনিটের জন্যে (কেপিআই/জরুরী স্থাপনা ব্যতিত) প্রতীকী ব্লাক-আউট করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com