1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

ঈদে নগরজুড়ে সিএমপির ১৩ নির্দেশনা সহ থাকবে তিন স্তরের নিরাপত্তা

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম 

এবার ঈদে টানা নয় দিনের ছুটিতে চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ১৩ নির্দেশনা সহ  তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে  সিএমপি, এছাড়া ফাঁকা নগরে বাসা ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় দেওয়া হয়েছে নির্দেশনা।

সিএমপির ১৩ নির্দেশনা হলো; বাসা-বাড়ির দরজায় অধিক নিরাপত্তা সম্পন্ন অতিরিক্ত লক বা তালা ব্যবহার করা। নগদ টাকা বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া। প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, যেমন- সিসিটিভি ক্যামেরা, এলার্ম সিস্টেম ইত্যাদি। আবাসিক এলাকায় রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা।নতুন নিয়োগকৃত নিরাপত্তাকর্মীদের এনআইডি কার্ড ও ছবি সংরক্ষণ করা। সন্দেহজনক কোনো ব্যক্তি ঘোরাফেরা করলে তাৎক্ষণিক স্থানীয় থানাকে অবহিত করা আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত কোন ঘটনা ঘটলে দ্রুত জরুরি সেবা-৯৯৯ অথবা সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন-(১) ০১৩২০-০৫৭৯৯৮, ০১৩২০-০৫৪৩৮৪ এ অবহিত করা। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা। ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীরা যাতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করে সে বিষয়টি তদারক করা। নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত একজন অফিসারকে পালাক্রমে নিযুক্ত করা। ব্যাংকের ভল্টের চারপাশে সিসিটিভি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করা এবং সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তা নিকটস্থ পুলিশকে অবহিত করা। ব্যাংকের সিসিটিভি ক্যামেরাগুলো ভালোভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। প্রয়োজনে নিকটতম থানা পুলিশের সহায়তা গ্রহণ করা।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, ঈদের ছুটিতে নগরে পুলিশের তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। এবার যৌথবাহিনী মাঠে রয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com