1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

নরসিংদীতে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার চার

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

নরসিংদীতে অদ্য ২৭ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, তিনি জানান
গত ২৪ মার্চ মনোহরদী থানায় একটি ক্লু লেস ডাকাতি মামলা দায়ের করেন,নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানীর ডিলার অয়ন কুমার দাস। মামলায় উল্লেখ করেন,মেসার্স অয়ন ট্রেডিং নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানীর ডেলিভারীম্যান ১। কিরন হোসেন (২৪),২। মেহেদী মৃদুল (১৯) ও ড্রাইভার ৩। মোঃ পলাশ মিয়া(২৭)গণ মনোহরদী থানার চালাকচর ও লেবুতলা ইউনিয়নের বিভিন্ন দোকানে নেসলে কোম্পানীর মিনি কাভার্ডভ্যান যোগে মালামাল বিক্রয় করে টাকা নিয়ে মনোহরদী আসার পথে লেবুতলা ইউপির গজারিয়া সুইজ গেইটের মাঝখানে পাকা রাস্তার উপর পৌছামাত্র অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত একটি সাদা রং এর মাইক্রোবাস যোগে এসে রাস্তায় বেরিকেড দিয়ে মিনি কাভার্ডভ্যানের গতিরোধ করে, চাইনিজ কুড়াল, চাপাতি ও অন্যান্য দেশী অস্ত্রসস্ত্র দিয়ে মিনি কাভার্ডভ্যান ভাংচুর করে নগদ দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশত টাকা ও ৩টি মোবাইল নিয়ে যায়।
পরে পুলিশ সুপার আব্দুল হান্নান এর নির্দেশনায় শিবপুর মডেল থানার সার্কেল, সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান সরকার এর নেতৃত্বে মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার অভিযান চালিয়ে,পরিকল্পিত সাজানো ডাকাতি নাটকের ২জন ডেলিভারীম্যান ও ১জন ড্রাইভারকে আটক করে,
নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেন।পুলিশ সুপার সাংবাদিকদের আরো জানান,গত ২৫ মার্চ মনোহরদীর থানার চর মান্দালিয়ার আব্দুল আলীর ভুট্টা ক্ষেতে মানসিক ভারসাম্যহীন নারীকে সুমন মিয়া (৪২) জোরপূর্বক ধষ করে।
সংবাদ পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে শারীরিকভাবে অসুস্থ দেখে স্থানীয় লোকজনের সহায়তায়
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবতীর্তে ভিকটিমের বড় বোন মৌসুমী আক্তার অভিযোগ দাখিল করলে থানায় নিয়মিত মামলা রুজু করেন। মনোহরদী থানা পুলিশ বুধবার রাতে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত সুমন মিয়া মনোহরদীর চরমান্দালিয়ার জয়নাল মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার আব্দুল হান্নান গত ২ মাসে নরসিংদীর বিভিন্ন থানার জিডিমুলে হারানো ২৪০ টি মোবাইল উদ্ধার করে, মোবাইলের সঠিক মালিকদের হাতে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com