1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আহত ২৫ জন

প্রতিনিধি মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃমোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামায় পর্যটকবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)।

এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা

দুর্ঘটনায় আহত ডা. ফাহাদ বিন তৈয়ব জানান, ঈদ পরবর্তী সময়ে পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে একটি মিনিবাসে করে লামায় আসছিলেন। যাত্রাপথে লামার মিরিঞ্জা এলাকায় মাদানীনগরে বাসটির ব্রেক কাজ করছিল না। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা নারী ও শিশুসহ মোট ২৫ জন আহত হয়। বাসে ড্রাইভার ও হেলপারসহ ৩২ জন ছিল।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। মোট ২৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বাড়ি লোহাগাড়া উপজেলায় হওয়ায় তারা চিকিৎসা নিয়ে চলে গেছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক পুলিশের হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা চিকিৎসা নিয়ে লোহাগাড়া চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com