1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রাজশাহী জেলার মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার ৮ ই এপ্রিল বিকালে এই সড়ক দুর্ঘটনা হয়েছে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়,রাজশাহী টু নঁওগা আঞ্চলিক মহাসড়কে মোহনপুর মেডিক্যাল গেটে থেকে ১০০ গজ উত্তরে টিএমএসএস (এনজিও) অফিসের  পার্শ্বে খড় নিয়ে ভুডভুডি গাড়ি রাজশাহীর অভিমূখে যাচ্ছিলো এবং যাত্রীবাহী সিএনজি নওগাঁর দিকে কেশরহাট যাওয়ার পথে তাদের মুখোমুখি সংর্ঘষ বাধলে ঘটনাস্হল হতে যাএীদের এলাকাবাসী ও পুলিশ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।বাকি আহত যাত্রীদের চিকিৎসা দেন। অপরদিকে মৌগাছি বাজার হতে ২০০ গজ উত্তরে ভ্যানগাড়ির সাথে বালিবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। 

মৃত ব্যাক্তিরা হলেন বাগমারা উপজেলার সাঁইধাঁড়া গ্রামের এনায়েত এর ছেলে আব্দুস সামাদ(৬২), এবং মৌগাছিতে নিহত হন টেমা গ্রামের মাইনুল ইসলাম এর ছেলে লিটন(৩০) এবং আহত ব্যাক্তিরা হলেন,হরিদাগাছী গ্রামের বদিউজ্জামান, নমিতা, ভীমপাড়া গ্রামের অর্পণা, রানী, কামারগাঁ গ্রামের শাপলা।

এই বিষয়ে অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান বলেন,গাড়ি গুলো জব্দ করা হয়েছে, এবং আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com