1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কালীগঞ্জে সাইনবোর্ড দিয়ে জমি দখলের অভিযোগে বিএনপি নেতাসহ ২জনের বিরুেদ্ধে আদালতে মামলা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিন সহ দুই জনের বিরুেদ্ধে বেআইনিভাবে ১৬.৫ শতাংশ জমি দখলের চেষ্টায় আদালতে মামলা ও প্রাণ নাশের হুমকী দেওয়ায় থানায় জিডি করা হয়। এ ঘটনায় বিএনপি’র সভাপতি মতিন সহ দুই জনকে আসামি করে ফৌঃ কাঃ আইনের ১০৭/১১৪/১১৭(গ) ধারায় ৩৮৮/২০২৫ নং মামলা দায়ের করেন জমির মালিক গাজীপুর জিএমপির পূবাইল থানার নয়ানীপাড়া এলাকার ফজলুল হক মৃধার ছেলে রাসেল মৃধা (৩৪)। স্থানীয় সূত্রে জানা যায় গত ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে মতিনের বিরুেদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। কালীগঞ্জ থানায় দায়ের করা ৭৪৬(১৬\০৪\২০২৫) নং সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিন বিগত অনেকদিন যাবত বিভিন্ন লোক মারফতে মামলা প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ই এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় রাসেল মৃধা জরুরী কাজে কালীগঞ্জে আসলে মতিনসহ অজ্ঞাতনামা আরো কিছু লোকজন রাসেলকে উল্লেখ করিয়া অকথ্য গালিগালাজ এবং আদালতে দায়ের করা মামলা তুলে নিতে বলে রাসেল তাতে রাজি না হলে একপর্যায়ে তাকে খুন জখম করিবে বলে হুমকি প্রদান করে। রাসেল মৃধা আমাদের প্রতিনিধি কে জানায় অনেক দিন ধরেই জায়গা জমি সহ আরও অন্যান্য বিষয় নিয়া আঃ মতিন শত্রুতা পোষন করিয়া আসিতেছে। আমি এবং মোঃ আবু বাকার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া মৌজায় ০১/০৯/২০২৪ তারিখে উক্ত জমি ৭২৩৩/২০২৪ নং দলিল মূলে মোঃ সাজেদ মৃধার নিকট হইতে এবং ২৫/০৮/২৪ তারিখে অপর একটি দলিল নং ৭১০৫/২৪, মূলে সায়কা আরিফ এই নিকট হইতে সাব কাবলা রেজিষ্ট্রি মূলে ক্রয় করি। সেই হইতে অদ্য পর্যন্ত জমিতে সাইন সাইনবোর্ড দিয়ে ভোগদখলে আছি। কিন্তু গত ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙ্গীয়ে আমার জমিতে জোরপূর্বক অবৈধভাবে সাইনবোর্ড লাগায় আব্দুল মতিন। নাগরী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মতিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করলে তিনি বলেন কালীগঞ্জে রাসেলের সাথে আমার দেখা হয়েছে কিন্তু সমস্ত অভিযোগ মিথ্যা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com