1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপি’র সংবাদ সম্মেলন

আব্দুর রউফ সোহেল, স্টাফ রিপোর্টার দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আব্দুর রউফ সোহেল, স্টাফ রিপোর্টার দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত পহেলা বৈশাখ অনুষ্ঠানে সামান্য বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে অসত্য তথ্য প্রচারে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপি’র সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রবাসী কল‍্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের পান্তা-মাছের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর সাথে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর সামান্য ভুলবুঝাবুঝি হয়। পরবর্তীতে উভয় পক্ষ তা মিমাংসা করে নেয়। কিন্তু ছোট এ বিষয়টিকে কেন্দ্র করে কিছু সাংবাদিক বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য প্রেরণ করে সংবাদ প্রকাশ করে। বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।

আব্দুর রউফ সোহেল, স্টাফ রিপোর্টার দিনাজপুর
তাং- ১৭/০৪/২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com