1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পর্নোগ্রাফি মামলায় জয়পুরহাট আ”লীগ নেতার ছেলে গ্রেপ্তার

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:-

পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে। জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা তিনি। বেহেস্তী রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com