1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হবে বললেন জেলা প্রশাসক

শহিদুল ইসলাম শহীদ 
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

বান্দরবানের সম্ভাবনাময় সুন্দরের লীলাভূমি নামে খ্যাত থানচি উপজেলার পর্যটন বিকাশের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, তিনি আরো বলেন রোয়াংছড়ি উপজেলার মতো থানচিতেও যদি আগামী তিন মাস কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তবে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিশেষ বিবেচনায় নেওয়া হতে পারে।

২০এপ্রিল ২০২৫,রবিবার দুপুরে থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাউন হলে

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ‌ আবদুল্লাহ-আল-ফয়সাল
সভাপতিত্ব ও সার্বিক সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো,১নং রেমাক্রী ইউনিয়ন চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সভা শেষে থানচির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ প্রদান,থানচির ১২টি ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ কমপ্লেক্স এ পৌঁছলে শিশু কিশোরীরা নেচে গেয়ে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসককে।সফরকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি থানচি থানা ও থানচি সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলা প্রশাসকের স্বামী প্রফেসর ইমদাদ উল্লাহ।সহকারী কমিশনার (গোপনীয় শাখা) নবাব আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com