1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

ফের হকারদের দখল  মুক্ত চট্টগ্রাম নিউমার্কেট ফুটপাত এলাকা 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম 

কোন ধরনের সংঘাত ছাড়াই চট্টগ্রাম নিউমার্কেট এলাকার আশপাশে সকল ফুট পথ দখল মুক্ত করা হযেছে। আর সেই ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে খুশি পথচারীরা।

রবিবার (২০ এপ্রিল) অফিসমুখী মানুষ নিউমার্কেটের সড়ক ও ফুটপাত হকারমুক্ত দেখে অবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি প্রথম দেখাতে।

রিয়াজউদ্দীন বাজার এলাকার এক দোকানি বলেন, হকার থাকার কারণে ক্রেতারা আমাদের দোকানের সাইনবোর্ড দেখতে পাননি। আমরাও দোকানে ঢুকলে সড়ক দেখতে পায়নি। এখন আমরা দোকান থেকে ক্রেতা আকর্ষণ করতে পারব।

স্থানীয়রা জানান, হকারদের কারণে এখানে হাঁটাই যেতো না। গাড়ি চলাচলের রাস্তা ছিল খুব সরু। যার কারণে প্রায়ই লেগে থাকত যানজট। সময়মতো গন্তব্যে পৌঁছানো ছিল দুষ্কর। এই হকার উচ্ছেদে আগেও অনেকবার পদক্ষেপ নেয়া হয়েছিল। সেসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষও দেখেছি। কয়েকদিন ঠিক থাকলেও পরে আবার আগের জায়গায় ফিরে যেত।

চসিকের একজন কর্মকর্তা জানান, মাননীয় মেয়রের নির্দেশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। হকার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় হকাররা শৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন। মেয়র মহোদয় ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com