1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় সরওয়ারুল আলম চৌধুরী নামে এক ব্যক্তির বাগানে অবৈধ দখলের বিষয়ে করা ফৌজদারী মামলায় মোঃ শওকত আকবর (৩২) নামে এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার (২০ এপ্রিল) আদালতে আসামী মোঃ শওকত আকবর জামিন আবেদন করলে, বিজ্ঞ বিচারক তাকে জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করে।  

মোঃ শওকত আকবর চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ডেমশা গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, গত ০৯ আগস্ট ২০২৪ইং তারিখে ক্ষতিগ্রস্ত বাগান মালিক সরওয়ারুল আলম চৌধুরী তার বাগানে অবৈধ অনুপ্রবেশ, হামলা, ভাংচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়ে ২৮ আগস্ট ২০২৪ইং তারিখে ধারা ৪৪৭/৩৭৯/৪২৭/ ৪৩৫/৪৩৬/৫০৬(২) দন্ডবিধি মতে ৩ জনের নামে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা ২৭৩/২০২৪ দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে লামা থানা পুলিশের কাছে তদন্তের জন্য পাঠায়। এদিকে ২০ এপ্রিল ২০২৫ইং রবিবার মামলায় অভিযুক্ত ১নং আসামী মোঃ শওকত আকবর আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করে। মামলার তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠাতে নির্দেশ দেয়। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ সাদেকুল মাওলা ইরাক জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে মামলার ১নং আসামি মোঃ শওকত আকবর কে জেল হাজতে প্রেরণ করে। এই মামলায় অপর দুই আসামীরা হলেন, শহিদুল ইসলাম (৬০) ও শামস্ মুহাম্মদ সালাউদ্দিন (৩০)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com