1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

থাইংখালীতে বন বিভাগের অভিযান নির্মান কাজে তালা

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার।

উখিয়ায় বন বিভাগের অভিযানে থাইংখালী বনবিটের রিজার্ভ উখিয়ার ঘাট মৌজার আরএস দাগ নং ১২৩ এর শফিউল্লাহ কাটা নামক এলাকায় সরকারি বনভুমির ২০১৭-১৮ সনের সামাজিক বনায়নের জায়গাটি ইউএনএইচসিআর-এর ব্যানারে দখল পূর্বক স্থাপনা নির্মান কাজ শুরু করেছে বলে জানা যায়।
খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে কাজ বন্ধ করার জন্য নোটিশ প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেন বিট কর্মকর্তা বিকাশ দাশ।

বন বিভাগ নোটিশ প্রদানের পরেও ক্ষমতার দাপট দেখিয়ে ইউএনএইচসিআর-এর ব্যানারে অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ না করায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় সহকারী বন সংরক্ষক ও উখিয়া বন রেঞ্জে দায়িত্ব প্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান শাহিন এর নেতৃত্বে থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ, ওয়ালা পলং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ একদল বনকর্মী উপরে উল্লেখিত স্থাপনায় অভিযান পরিচালনা করার পাশাপাশি নির্মান কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। সহকারী বন সংরক্ষক ও উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান শাহিন, অভিযানের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করে অবৈধ স্থাপনা নির্মানের সাথে জড়িত এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com