1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় ২ আসামি পালালো 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে হত্যা ও মাদক মামলার দুই আসামিকে হাজিরা দিয়ে পুলিশ হেফাজতে প্রিজনভ্যানে তোলার সময় আদালত চত্বর থেকে পালালো দুই আসামি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে আদালত চত্বরে   এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলেন—মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, চলতি বছরের ১৪ জানুয়ারি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকায় এক মন্দিরের সামনে মো. জাহেদ (২০) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যমতে, অনলাইন জুয়ার টাকা লেনদেনের জেরে বন্ধুরা তাকে শ্বাসরোধে হত্যা করে। ওই ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় মো. ইকবাল হোসেন ইমনকে। আর আনোয়ার হোসেন মাদক মামলার আসামি।

আদালত সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া এই দুই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরের দিকে আদালতে হাজিরার জন্য তোলা হয়। হাজিরা শেষে তাদের প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যায়। তবে তাদের কোন আদালতে তোলা হয়েছিল তা জানা যায়নি।

জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  বলেন, ‘প্রিজনভ্যানে তোলার সময় দুই আসামি পালিয়ে গেছে। আমরা তাদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com