1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

দুমকিতে কৃষকের জমি দখলের চেষ্টা কলাগাছ বাগান কেটে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষকে মারধর এবং প্রায় ৫০ টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

রবিবার (২৪ এপ্রিল) বিকাল আনুমানিক ৫ টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জুলহাস খান বাদী হয়ে মোঃ জাকির খানকে একমাত্র অভিযুক্ত করে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত জাকির খান দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকালে জুলহাস খানের বাড়ির উত্তর পাশে থাকা কলাবাগানে লাগানো প্রায় ৫০ টি কলাগাছ কেটে ফেলেন। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

এ জুলহাস খান জানান, তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত জাকির খান ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

অভিযুক্ত মোঃ জাকির খান স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করেছেন যে, তিনি কলাগাছ কেটেছেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, “জুলহাস খান থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com