1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কালীগঞ্জে মাদক এবং অবৈধ মাটি কাটা নিষিদ্ধ , ইউএনও তনিমা আফ্রাদ

মোঃ মুক্তাদির হোসেন।  স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১.৩০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন, সহকারীর কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির (মাষ্টার), কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাহামুদল হাসান,কালীগঞ্জ ইমাম পরিষদ, গাজীপুর এর সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন ( গাজীপুরী), কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম প্রধান,এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকরী কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ কালীগঞ্জে মাদক এবং অবৈধ মাটি কাটা নিষিদ্ধ করে বলেন মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। কালীগঞ্জের কোথাও অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ পেলে তাদের বিরুেদ্ধে কঠোর ভূমিকা নেয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিকদের এ বিষয়ে সুপারিশ না করার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com