1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের শুভ উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা আগামী ৩০ এপ্রিল

বিশেষ প্রতিনিধি: সালেহ আহমেদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সালেহ আহমেদ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠানে পরিপূর্ণ এক মহতী আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩০ এপ্রিল ২০২৫, রোজ বুধবার (১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ) শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের শুভ উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিকে কেন্দ্র করে এই অনন্য ধর্মীয় অনুষ্ঠানটি আয়োজিত হবে বরষানা কুঞ্জ প্রাঙ্গণে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট আচার্য, গুরুজন, ভক্তবৃন্দ ও ধর্মানুরাগীরা। আয়োজক সূত্রে জানা গেছে, সকাল থেকেই শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন, যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।

এদিন রাধা ও কৃষ্ণের প্রেম-ভক্তির অপার মহিমা তুলে ধরা হবে মন্দির প্রাঙ্গণে, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যাবে। শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এক নবযাত্রা শুরু হবে এই মন্দিরের, যা সনাতন ধর্মালম্বীদের জন্য এক গর্বের উপলক্ষ।

আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সকল ভক্তকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূণ্য অর্জনের আহ্বান জানানো হয়েছে। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সারাদিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে।

এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধর্মীয় অনুপ্রেরণা ও আত্মিক শান্তি লাভের এক অনন্য সুযোগ পাচ্ছেন সকল ভক্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com