1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধি

আহত ব্যক্তি মোঃ জামাল হোসেন (৩৭) বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মে (সোমবার) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রূপগঞ্জ উপজেলার মুগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মোঃ নাঈম (২৬), মোঃ শাহিন (২৮), মোঃ নাজির (৩০) ও মোসাঃ নাছিমা (৫০)। তারা সকলে মৃত মতিনের সন্তান ও স্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো রামদা, চাপাটি, চাইনিজ কুড়াল, ছুরি ও লাঠি-সোটা সহকারে জামাল হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলার সময় জামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম হয়। এ সময় অভিযুক্ত নাঈম তার পকেট থেকে নগদ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে নাঈম চাইনিজ কুড়াল দিয়ে জামাল হোসেনের কপালে কোপ মেরে গুরুতর আহত করে।

জামাল হোসেন আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় হামলাকারীরা। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত জামাল হোসেন হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর আহত জামাল হোসেন বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ৫ মে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com