1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পিএইচডি ডিগ্রি অর্জন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুর রহমান 

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

স্বায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী  মো. আরিফুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটি (টিআইইউ) এর স্কুল অব ম্যানেজম্যান্ট থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘‘ রোল অব এনজিও’স ইন এচিভিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর পারসন্স উইথ ডিসএবিলিটিস ইন বাংলাদেশঃ এ পাথওয়ে টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ’’। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এর স্কুল অব ম্যানেজম্যান্ট এর এসোসিয়েট ডীন প্রফেসর ড. গগন পারিক ‘র তত্ত্বাবধানে তার পিএইচডি ডিগ্রির গবেষণা কার্যক্রম পরিচালনা হয়েছে । ড. মো. আরিফুর রহমান’র সহধর্মিনী উন্নয়ন গবেষক ও কবি ড.শামসুন্নাহার চৌধুরী লোপা ও দুই সন্তান আফরা নাওয়ার রহমান (এনভায়রনমেন্টাল সাইন্স বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এ অধ্যয়নরত) ও আবরার খলিল রহমান (ইন্টারন্যাশনাল হোপ স্কুল চট্টগ্রাম – এ নবম শ্রেণিতে অধ্যয়নরত)। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমাজ উন্নয়নমূলক সংস্থার সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন একাডেমিক – নন একাডেমিক গবেষণামূলক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত আছেন। সমাজ উন্নয়ন বিষয়ক জার্নাল ” সোশ্যাল চেঞ্জ “এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্যে ইপসা পরিবারের সদস্য সহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকার পক্ষ থেকেও ড. মোঃ আরিফুর রহমান কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com