1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১ জনকে আটক

মো: মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মো: মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ বক্তারপুর সাকিনস্থ বাতেন দর্জির ছেলে জনৈক সাইফুল ইসলামের মালিকানাধীন সাজিদ স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চালায়। পুলিশ রাস্তায় ছোট দেউলিয়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে মো. রাজ্জাক শেখকে তল্লাশী করে তার নিকট থেকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে। পরে গত ৮ মে রাতে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং ৭(৫)২৫। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানন মাদক বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com