1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

১০মে পলোগ্রাউন্ড মাঠে যুবদলের সমাবেশকে সফল করতে দোহাজারীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

আগামী ১০ই মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের “তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ”কে সামনে রেখে চট্টগ্রামের দোহাজারীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে ও

দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক মো. ইফতেয়ার উদ্দিন সুমনের নেতৃত্বে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশকে সফল করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সহ দোহাজারী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীরা

মিছিল সহকারে সাধারণ পথচারী, দোকানদার, রিক্সা ড্রাইভার, শিক্ষার্থী সহ সকলের মাঝে লিফলেট বিতরণ করেন। এছাড়াও সমাবেশে সকলকে যোগদানের জন্য উদ্ভুদ্ধ করেন।

পরে দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক মো. ইফতেয়ার উদ্দিন সুমনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, বিশেষ অতিথি ছিলেন, দক্ষিন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক।

আলোচনায় বক্তারা বলেন, বিগত ১৭বছর দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি স্বৈরাচার হাসিনা। কিন্তু স্বৈরাচার পতন হওয়ার ৯মাস পার হলেও বর্তমান সরকার নির্বাচনের কনো রোডম্যাপ দেখাতে পারেনি। তাই রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষে আগামী ১০তারিখ যুবদলের সমাবেশে সকলকে যোগদানের আহবান জানান।

পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোহাজারী বিএনপির আহবায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব বাবু খান, সাবেক যুগ্ম সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা শাহজান, আব্দুল হাকিম, হাদেক, নাছির, আক্তার, দেলোয়ার, , মোহাম্মদ হোসেন,শামসুল ইসলাম, ওলিদুল হুদা, দিল মোহাম্মদ, যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম, জাহেদুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আজগর, সদস্য সচিব জয়নাল, শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার সানি, সহ সভাপতি শহিদুল ইসলাম মাঝি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com