1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সিলেটে বেড়েছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ৪ জন

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি :

সিলেটে হঠাৎ করে ডেঙ্গু রোগের প্রভাব বেড়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন সরকারী- বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন আছেন ৬ জন ডেঙ্গু রোগী। তবে সকলের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ৫, মৌলভীবাজারের ৩, হবিগঞ্জের ৫ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। তবে এই মওসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যু কোন ঘটনা ঘটেনি।

চলতি বছরে ৫ মাসে সিলেটে বিভাগে ১৪ জন আক্রান্ত হলেও চলতি মে মাসের ১৩ দিনে ডেঙ্গ আক্রান্ত হয়েছেন ৭ জন।

চিকিৎসাধিন ৬ জনের মধ্যে হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসাপাতালে ১ জন ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আনিসুর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন, হবিগঞ্জ জেলা ব্যতিত অন্যান্য জেলার ডেঙ্গু আক্রান্তদেও ট্রাভেল হিস্ট্রি নেই। তারা অন্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন। আর হবিগঞ্জ জেলায় শিল্প কারখানা থাকায় এবং ঢাকার সাথে যোগাযোগ বেশী থাকায় সেখানে স্থানীয় ভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে।

২৪ ঘন্টায় ৪ জন আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কার কিছু নেই। তবে জনসচেতনতা ও সতর্কতার বাড়াতে হবে। এছাড়া শীঘ্রই সিলেটের স্বাস্থ্য বিভাগকে জরুরী নির্দেশনা প্রদান করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com