1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজস্থলীতে কৃষি অফিসের আয়োজনে পার্টনার প্রকল্পের কংগ্রেস প্রোগ্রাম সম্পন্ন 

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

নুসরাত জাহান নিশু,,রাজস্থলী।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় রাজস্থলী  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল  কংগ্রেস অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (‎১৫ই মে),সকাল ১০ টায় উপজেলা  মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন  অতিরিক্ত পরিচালক,  ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ মনিরুল ইসলাম।  ‎উপজেলা নির্বাহী  অফিসার  সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে ও উপজেলা  কৃষি  সম্প্রসারণ অফিসার আবুল খায়ের  এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,রিয়াজ উদ্দিন  সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম রাঙ্গামাটি,কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুজ্জামান রাজু,

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মঞো মেম্বার, জামাত ইসলামের সভাপতি  মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, হেডম্যান ও উপজেলা  বিএনপির সভানেত্রী  প্রেমা তালুকদার প্রমুখ। সভায়  ‎প্রধান অতিথি মনিরুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, পার্টনার কংগ্রেসের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহারিক কৃষিতে কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব। নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দিয়ে কৃষিকে লাভজনক করা সম্ভব। পাশাপাশি তিনি অপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে কৃষকদের পরামর্শ দেন।

‎অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি  অফিসার শাহরিয়াজ বিশ্বাস স্বাগত বক্তব্যের মাধ্যমে  কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেন৷ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন ও কৃষকদের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন।

‎অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিতি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।

‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকে দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

‎উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফসএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com