1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

লামায় ট্রাক উল্টে নিহত ১ আহত ১২

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান জেলার লামা উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক উল্টে মং মেচিং মার্মা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় চালকসহ ১২ জন।

বুধবার সন্ধ্যায় উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া-বাজাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মং মেচিং মার্মা পোলাউপাড়ার বাসিন্দা ও সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাজাপাড়া থেকে ধানবোঝাই করে একটি ট্রাক পোলাউপাড়া যাচ্ছিল। এ সময় সড়কের আলিবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে মং মেচিং মার্মা নিহত ও ১২ জন আহত হন।গুরুতর আহতরা হলেন সোনাইছড়ি মার্মাপাড়ার মৃত চিং সাউ মার্মা

ছেলে উ খিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মার ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মংয়ের ছেলে এছেন মার্মা (৩৬) ও থোড়াই চিং মং মার্মার ছেলে থোয়াই উ (৩২)।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, কারো অভিযোগ না থাকায় নিহত মং মেচিং মার্মার লাশ উদ্ধার করে সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com