1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নং আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বরিবার (১৮ মে) বেলা ১১ টায় পরিষদ চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। আয়মারসুপুর ইউনিয়নবাসী আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন ও আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন।

এ সময় বক্তারা বলেন, মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পলাতক ফ্যাসিস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি, গণহত্যাকারী শেখ হাসিনার দোসর এবং জয়পুরহাট- ২ আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত আস্থাভাজন হিসাবে পরিচিত।

বক্তারা আরো বলেন, ইউপি চেয়ারম্যান মিল্টন একজন দূর্নীতিবাজ ও ভোট চোর চেয়ারম্যান। তিনি গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সব কার্যক্রম স্থবিরতা সৃষ্টি হয়েছে। দূর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহিতাদের। একারনে দ্রুত তাকে অপসারণ করে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা। সভার পূর্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com