1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে 

সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ ছৈয়দুল করিম খান 
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ ছৈয়দুল করিম খান

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার উদ্যোগে সন্ত্রাস,চাঁদাবাজি,চুরি, রাহাজানি ও সামাজিক নৈরাজ্যের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৭ মে ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টায় পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের ফকিরাবাদ এলাকার জহির স্টোর সংলগ্ন তিশা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। ফকিরাবাদ,গুলবাগ ও বক্তপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সিটিজেনস ফোরামের যুগ্ম আহ্বায়ক ও বায়েজিদ বোস্তামী থানা শাখার সভাপতি সৈয়দ আজম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী, স

হ-সভাপতি,সিটিজেনস ফোরাম এবং মো. ইসমাইল,সদস্য,সিটিজেনস ফোরাম চট্টগ্রাম মহানগর ও সাধারণ সম্পাদক, বায়েজিদ বোস্তামী থানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই সুমন বড়ুয়া শাপলা।

সভায় আরও উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার মো. নুরুল ইসলাম, গুলবাগ আবাসিক এলাকার সভাপতি মো. ফরিদ, অধ্যাপক মো. হামিদ, আবদুল করিম, প্রচার সম্পাদক মো. এরশাদ হোসেন, এমএইচডি সেলিম, আবু মুসা, সাধারণ সম্পাদক মো. সিরাজুল রহমান,সৈয়দ আলতাফ হোসেন, দারুল ইত্তেহাদ মাদ্রাসার প্রিন্সিপাল মো.দিদারুল আলম এবং পাঠানপুর জামে মসজিদের মোতোয়ালি মো.ইব্রাহিম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মো. কামরুল ইসলাম,মো. আবু তাহের, মো. ইব্রাহিম, মো. সেলিম, মোছা. বিথী বেগম, শাহাদাত হোসেন চান মিয়া, মো. ইদ্রিস আলম, মো.বাদশা, মো. মঈন উদ্দিন, গোলাম খাজা, মো. জানে আলম, মো. আজম, মো. হোসেন, মো. শফি, মো. আহনাফ, মো. ফয়সাল, মো. ফারুক, মো. নেজাম, মো. জাকির হোসেন, মো. শাহীন, মো. বখতিয়ার হোসেন বাদশা, জোবায়ের শেদ আলম, মোদাচ্ছের, ইসমাইল শাহ, মোরশেদুল আলম ও মো. আজাদ।

বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ দূরীকরণে পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়মিত এমন মতবিনিময় সভার আয়োজনের মাধ্যমে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com