1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চকরিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে এক যুবক খুন গ্রেপ্তার ১ 

প্রতিনিধি মোঃ মোর্শেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোর্শেদ আলম চৌধুরী

লামা পার্শ্ববর্তী এলাকায় চকরিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল হাছিমার কাটা কৈয়ারবিল ৬নং ওয়ার্ড এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত আরিফুল ইসলাম একই এলাকার আলতাফ সিকদারের ছেলে।

“সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে সুজন নামে একজনকে আটক করা হয়েছে”- বলেন ওসি।

নিহতের স্বজনরা জানান, এলাকার বাজার থেকে নিহত আরিফসহ তারা কয়েকজন বাড়ি ফেরার পথে পিছন থেকে এক যুবক ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবী আরিফকে জমি বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে।

নিহত আরিফের পরিবার এ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযান অব্যাহত আছে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com