1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের চমক

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ পদে জামায়াতের প্রার্থী এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি প্রার্থীর জয়লাভ। গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন। এ নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আলহাজ্ব মোঃ শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু) এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান বিজয় লাভ করেছেন। অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক পদে মোঃ কামরুল হাসান রাসেল, অডিটর পদে রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা পদে আজিজা আক্তার, সদস্য পদে মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও আলহাজ্ব মোঃ শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন। নির্বাচনের এ ফলাফল গাজীপুর আইন অঙ্গনে দুই দলের মধ্যে শক্তিশালী অবস্থানের প্রতিচ্ছবি বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com