1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পটুয়াখালী ড্রাইভারস এন্ড সঃ-কঃ- কল্যান কো-অঃ ক্রেঃ ইউঃ লিঃ এর ৩৭’তম বার্ষিক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

 

পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩৭’তম বার্ষিক সাধারন সভা- ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ৩১’মে সকাল ১০ টার সময় পটুয়াখালী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অত্র সমিতির নতুন পুরাতন সভাপতি -সম্পাদক সহ সকল সদস্যদের উপস্থিতি সাধারন সভার আয়োজন করা হয়।

 

উক্ত সভার পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার (তুলি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুকান্ত কুমার পরিদর্শক উপজেলা সমবায় অফিস।

 

এছাড়াও পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি খলিলুর রহমান (দুলাল), সাবেক সাধারণ সম্পাদক হুকুম আলী মৃধা, সাবেক সাধারন সম্পাদক ফোরকানুজ্জামান (ফোরকান) গাজী, সাবেক সাধারন সম্পাদক সোহরাব হোসেন, বর্তমান সহ-সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাধারন সম্পাদক খোকন মোল্লা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সদস্য আবদুল মান্নান, সদস্য আমিন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উক্ত সভার আলোচ্য বিষয়- ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন, ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব নিকাশ পেশ ও অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব পেশ ও অনুমোদন, ২০২৩-২৪ অর্থ বছরের আয়ব্যয় বাজেট পেশ ও অনুমোদন, সদস্যদের ঋন খেলাপী ও উত্তোলন, শেয়ার ক্রয় ও সদস্যদের আবাসন প্রকল্পের জন্য জমি ক্রয়ের অনুমোদন সহ নানাবিধ আলোচনা করা হয়। বর্তমান ও সাবেক সভাপতি, সম্পাদক, সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দদের উপস্থিতিতে সকল নতুন পুরাতন সদস্যদের সম্মুখে বাজেট পেশ ও সকলের সম্মতিতে অনুমোদন কার্যক্রম ঘোষণা সম্পন্ন হয়।

 

আলোচনা সভা শেষে মৃত্যু সদস্য/সদস্যাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন হাফেজ মোঃ ওমর ফারুক পেশ ইমাম ফায়ার সার্ভিস জামে মসজিদ।

 

সভায় খসড়া সংরক্ষন দায়িত্ব অর্পণ করেন মোঃ রবিউল ইসলাম সদস্য নং-১৮৪৯ গণপূর্ত বিভাগ, এবং সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ বোতল বুনিয়া স্কুল এন্ড কলেজ পটুয়াখালী।

 

অত্র পটুয়াখালী ড্রাইভারস এন্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৮৭ ইং সালের ৮ আগস্ট স্থাপিত হয় যাহার রেজি নং-(৫), তারিখ-২৯/০১/১৯৯২ ইং, এবং সংশোধিত রেজি নং-৫/১ পিডি তারিখ -০৯/০৯/২০০৯ ইং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com