1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বান্দরবানে ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড.

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামায় ইয়াবা সেবন ও জনবিরক্তিকর আচরণের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ জুন ) দুপুরে লামার ফাঁসিয়াখালী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন ,আটককৃতদের মধ্যে একজনকে ১০ দিনের এবং অপর দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনশৃংখলা বজায় রাখা এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com