1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

কোনাবাড়ী থেকে চুরি হওয়া গাড়ী যমুনা সেতুর পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার আটক- ২ 

মোঃ আবু হাসান আকন্দঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

মোঃ আবু হাসান আকন্দঃ

গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ী সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার এবং ২ জন চোর কে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।পুলিশ ও মামলা সুত্রে জানা যায়,গত-০৯/০৬/২৫ তারিখে সুমন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ জানান যে,গত-০৮/০৬/২৫ তারিখ বেলা-১২:৩৬ থেকে দূপূর-০১:১০ ঘটিকার মধ্যবর্তী সময়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে তাহার মালিকানাধীন টাটা ACE x-2 মডেলের একটি মিনি ট্রাক যাহার রেজিঃ নম্বর ঢাকা-ন-২৩-০৪১৯ গাড়ীটি অজ্ঞাত নামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়। এই সংক্রান্তে কোনাবাড়ী থানার মামলা নং-৩,তারিখ-০৯/০৬/২৫,ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌকস পুলিশ অফিসার এসআই(নিঃ)/ মনির হোসেন তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য ও বিশ্বস্ত সোর্সের দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া সিরাজগঞ্জ জেলাধীন যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে আসামী ১। জায়েদ(৪০),পিতা- মৃত আহাম্মেদ আলী,সাং-নয়াবাটীর মোড়,থানা-খালিশপুর,খুলনা মহানগর এবং ২। হৃদয়(২২),পিতা মৃত-রাজু

সাং-বাগদা,থানা-গোবিন্দগঞ্জ,জেলা- গাইবান্ধাদ্বয়কে গ্রেফতার করতঃ উল্লখিত চুরি যাওয়া গাড়ীটি তাদের হেফাযত হইতে উদ্ধার করেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com