1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

পার্বত্য জনপদে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, থানচিতে মতবিনিময় সভায় বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ 
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

থানচি বান্দরবানঃবাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয়  মজলিশে শুরার সদস্য ও বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বান্দরবান ৩০০ নং আসনে নির্বাচন করবে। থানচিসহ বান্দরবানের জনগণ জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর প্রতি সমর্থন দিয়েছে।

 

তিনি বলেন- আগামীর পার্লামেন্টে জামায়াত প্রতিনিধিত্ব করতে পারলে আমরা পার্বত্য জনপদের কাঙ্খিত উন্নয়ন ও পাহাড়ী অ-পাহাড়ী সকল নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। জামায়াতের জেলা আমীর আগমী নির্বাচনে এডভোকেট আবুল কালামকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।

 

গত ২০ জুন/২৫ জামায়াত মনোনীত প্রার্থী এডভেকেট আবুল কালামের সমর্থনে থানচি জামায়াতের সভাপতি মুহাম্মদ আসলামের সভাপতিত্বে থানচি টাউন হলে আয়োজিত বিভিন্ন পেশাজীবী জাতি গোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ৩০০ নং বান্দরবান আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম।জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ।

 

এতে ইসলামী ছাত্রশিবিরের বান্দরবান জেলা সেক্রেটারী জনাব শামশুদ্দিন। বক্তব্য রাখেন – থানচি উপজেলা সেক্রেটারী হারুনর রশিদ টিপু,সাংবাদিক শহিদুল ইসলাম, উপজাতি নেতা রুমরই ম্রো, ছাত্র নেতা মুহাম্মদ সোহেল, মুরশেদুল আলম প্রমুখ।

 

সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেন-জামায়াতে ইসলামী কোন একক সম্প্রদায়ের জন্য কাজ করেনা,জামায়াত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে চাই। তিনি আরো বলেন আমি নেতা নয় পার্বত্য জনপদের গণমানুষের সেবক হিসেবে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com