1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

নগরীর আকবর শাহতে কিশোরী ধর্ষণের দায়ে যুবককে গণপিটুনি

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

 

নগরীর  আকবর শাহ থানাধীন বিজয়নগর এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে আটক করে জনতা।এর পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আটক যুবকের নাম রায়হান আহমেদ (৩৫)।

 

 

রবিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

ভুক্তভোগী কিশোরীর বাবা জানিয়েছেন, তার মেয়েকে ছুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাহাড়ের ওপরে নিয়ে যায় রায়হান। পরে মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। সেইসঙ্গে অভিযুক্ত যুবককে আটক করে পিটুনি দেন। মেয়ের শারীরিক অবস্থা খারাপ। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

ওসি আরিফুর রহমান বলেন, ‘কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত যুবককে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

 

 

স্থানীয় লোকজন জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রায়হানকে স্থানীয় লোকজন হাতেনাতে আটকের পর গণপিটুনি দেন। এতে সে আহত হয়। পরে পুলিশ আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। রায়হান এর আগেও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। জামিনে বেরিয়ে আবার একই কাজ করেছে বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com