1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডার সহ নিহত দুই জন,বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের রুমা উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মি(কেএনএ) এর একজন সামরিক কমান্ডার সহ দুই কেএনএ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।নিহতদের নাম ও পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ই জুলাই) সকালে আইএসপিআর এর সহকারী পরিচালক মোঃ রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আজ সকালে রুমার দূর্গম পাহাড়ি এলাকায় কেএনএ এর গোপন ঘাটিতে সেনাবাহিনীর অভিযানে দু পক্ষের গুলাগুলিতে কেএনএফ এর সামরিক শাখা কেএনএ এর দুই সদস্য নিহত হয়,এসময় ৩ টি, এসএমজি, ১ টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।

ধারনা করা হচ্ছে গোপন ঘাটির আশেপাশে কেএনএর আরো সক্রিয় সদস্য অবস্থান করছে,শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত আছে বলে জানানো হয় আইএসপিআর এর দেয়া তথ্যে।

সর্বশেষ চলতি বছরের ১৯শে মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রোনিন পাড়া ও পাইক্ষ্যং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন।

এদিকে সেনাবাহিনীর তত্বাবধানে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার সুসুং পাড়ায় পালিয়ে যাওয়া ১২২ টি বম পরিবার ফিরে এসেছেন তাদের নিজ আবাসে।সেনাবাহিনীর পক্ষ হতে জানানো হয় যারা এখনও ফিরে আসতে পারেননি, তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com