1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা উপজেলায় প্রাণহানির ঝুঁকি এড়াতে ৭৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢালুতে অবস্থিত এসব রিসোর্টে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন। তিনি বলেন, “মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটে অবস্থিত ৭০ থেকে ৭৫টি রিসোর্ট আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে।”

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত এলাকায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, “আগামী শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও ১৩ জুলাই (রবিবার) থেকে আবার মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।”

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির ফলে ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com