1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিএনপি নেতা সৈয়দ নুর জীবনের শেষ মুহুর্তেও ছিলেন মিছিলে, রেখেছেন বক্তব্য

স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বিএনপি নেতা সৈয়দ নুর জীবনের শেষ মুহুর্তেও ছিলেন মিছিলে, রেখেছেন বক্তব্য

স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী

জেলা বিএনপির গণমিছিল ও পথসভায় রবিবার (২০ জুলাই) বিকেলে নিজের সহযোদ্ধাদের নিয়ে অংশ নেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর (৬৫)।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত প্রবীণ এই রাজনীতিবিদ জীবনের শেষ কর্মসূচিতে রাখেন বক্তব্য।

এরপর অনুষ্ঠিত হয় গণমিছিল, ব্যানার হাতে সম্মুখ সারীতে থাকা সৈয়দ নুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগে তাঁকে মৃত ঘোষণা করা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এসময় আকস্মিক মৃত্যুর খবরে হাসপাতালে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন, তৈরি হয় শোকাবহ পরিবেশ।

বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, ‘তাঁর মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো,আমারও ক্ষতি হলো। তিনি দলের নিবেদিত প্রাণ ছিলেন।’

সৈয়দ নূরের মরদেহ তার গ্রামের বাড়ি পিএমখালীতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই হবে তার শেষ বিদায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com