1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

 রংপুর জেলায় নারী পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

রংপুর জেলায় নারী পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত

রংপুর জেলায় নারী পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত

 

প্রকাশকালঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

 

রংপুর জেলায় নারী পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে,২০ জুলাই (রবিবার) সকাল সাড়ে ৯ টায় রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে অত্র জেলায় কর্মরত নারী পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও এর সমাধানের লক্ষ্যে নারী পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রংপুর মোঃ আবু সাইম।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ‍গীতা পাঠ করা হয়। এ সময় নারীদের জীবনে পর্দার গুরুত্ব সর্ম্পকে বিস্তর আলোচনা করেন পুলিশ লাইন্স রংপুর মসজিদের খতিব মাওলানা মোঃ কবিরুল ইসলাম ।

 

সভায় পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত নারী পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

 

এ সময় তিনি সকল নারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন যে, কিভাবে ইউনিফর্মের সাথে হিজাব পরতে হবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন-টিকটক, ফেসবুক ব্যবহারের বিধি নিষেধসমূহ তথা বাহিনীর শৃঙ্খলা ও উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ব্যরাকে অবস্থানকালীন দায়িত্ব ও কর্তব্যসমূহ নিয়ে তিনি আলোচনা করেন।

 

কর্মস্থলে থাকাকালীন নিবিড়চিত্তে দায়িত্ব পালনের জন্য যেসকল নারী পুলিশদের দুগ্ধপোষ্য সন্তান আছে সেই সন্তানদের দেখাশোনার জন্য ডে-কেয়ার ব্যবস্থা করার পরিকল্পনা করছেন বলে তিনি মন্তব্য করেন।

 

যা বাস্তবায়ন হলে শিশু সন্তানসহ নারী পুলিশ সদস্যদের ভবিষ্যতে ডিউটির বিড়ম্বনায় পড়তে হবে না মর্মে তিনি জানান।

 

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ )মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সামসুল আলম সহহ বিভিন্ন ইউনিটের নারী অফিসার ও ফোর্সগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com