1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর ‎ হাফিজুর রহমান খান,

স্টাফ রিপোর্টার::
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার:: ‎কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ‘গডফাদার’ বলে নাসির উদ্দীন পাটোয়ারী। এ ঘটনায় নিয়ে জেলা বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক সমাবেশে নাসিরউদ্দীন পাটোয়ারী এ কথা বলার পর ভাঙচুর শুরু করে জেলা বিএনপি। এরপর বিক্ষোভ মিছিল শুরু করে তারা। ‎ ‎পাটোয়ারী বলেন, ‘আগে শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে।’ এভাবেই বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। ‎ ‎তিনি বলেন, ‘ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার শুনি সে নাকি সংস্কার বোঝে না! কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী কাউকে মেনে নেবে না। যারা পিআর (পাবলিক রিলেশনস) বোঝে না, রাজপথেই তাদের ঠেকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।’ ‎ ‎পাটোয়ারীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিকেল ৪টার পরেই জেলা বিএনপি কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল শুরু করেছে। এদিকে চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়েছে বিএনপি। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com