1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

চকরিয়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

 স্টাফ মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 স্টাফ মোঃমোরশেদ আলম চৌধুরী

কক্সবাজারে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি সরেজমিনে ঘুরে দেখেন ডুলাহাজারা ইউনিয়নের এসব প্রকল্প সমূহ। চকরিয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের টিআর, কাবিখা ও কাবিটার আওতায় বরাদ্দকৃত অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এসময় আরো সাথে ছিলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com