1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

লামায় জব্দ বালু নিলামের রাজস্ব পেলেন রাষ্ট্র

 স্টাফ রিপোর্টার মাহমুদ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার মাহমুদ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা উপজেলার সরই ও আজিজনগর ইউনিয়নে জব্দকৃত ২ লক্ষ ৬৪ হাজার ঘনফুট বালুর বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযান চালিয়ে এসব বালু জব্দ করে। বান্দরবান জেলা প্রশাসনের নির্দেশে বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আজিজনগর ও সরই ইউনিয়নের এলাকায় ৫টি বালুর স্তুপের পাশে প্রকাশ্যে এই নিলাম হয়। নিলামে ০৯ জন ব্যবসায়ি অংশ গ্রহন করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভিন্ন দুইটি অংশে ২ লক্ষ ৬৪ হাজার ঘনফুট বালু ৯ লক্ষ ৯৫ হাজার টাকা নিলামে উঠে বিক্রয় হয়। ১৫% ভ্যাট,১০% আয়করসহ বালু বিক্রি বাবদ ১২ লক্ষ ৪৩ হাজার ৭৫০ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয়। নিলাম দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, সহযোগিতায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,লামা ও সরই পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সাংবাদিক এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, নিলাম বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাকী টাকা রবিবারের মধ্যে জমা দিতে হবে। এদিকে নিলামে দেয়া বালু পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ২০ দিন সময় বেঁধে দেওয়া হয়।নিলাম শেষে সরই টমটম, সিএনজি সমিতির অফিস উদ্ভোধন ও শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বলে তিনি জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com