1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি খন্দকার রাজ্জাক এর আয়োজনে বিজয় মিছিল

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন।

 

পটুয়াখালী পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি খন্দকার রাজ্জাক এর আয়োজনে এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম মিলন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম শাহীন এর নেতৃত্বে জেলা বিএনপি আয়োজিত ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিলে পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

 

এছাড়াও পৌর বিএনপির সদস্য মাসুম মৃধা, মোহাম্মদ বাবলু, সোলায়মান খান, নুরুল ইসলাম মৃধা, শাহিন মিয়া, শাহাদাত হোসেন, তুহিন মৃধা সহ পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বিজয় মিছিলে উপস্থিত ছিলেন।

 

২০২৪ এর ঐতিহাসিক গনঅভ্যুত্থানে এদেশের ছাত্র জনতার ১ দফা দাবির মুখে টিকতে না পেরে গত ৫’ই আগস্ট-২৪ ইং তারিখ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও এমপি মন্ত্রীদের বিপদের সাগরে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা।শেখ হাসিনা পালানোর বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করা হয়।

 

বুধবার ৬’আগস্ট সকাল ১০ টার সময় পটুয়াখালী ঝাউতলা সংলগ্ন সার্কিট হাউসের সামনে থেকে র‍্যালী শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নৌ- লঞ্চ ঘাট এসে র‍্যালীটি শেষ করা হয় এবং সেখানে প্রধান অতিথি ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন।

 

উক্ত বিজয় র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ,বি,এম মোশারোফ হোসেন। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির ১ নং সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাহাবুব কাজী, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট কবির হোসেন সহ জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা মৎসজীবি দল, জেলা কৃষক দল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এই বিজয় র‍্যালিতে হাজারো জনতার অংশগ্রহনে জনসমুদ্রে পরিনত হয় পটুয়াখালী শহর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com