1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

দুর্গম ক্যাচুপাড়াতে (৩৮ বিজিবি) কর্তৃক চিকিৎসা সেবা প্রদান 

মোঃ শহিদুল ইসলাম শহীদঃথানচি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃথানচি

উপজেলার ক্যাচুপাড়া এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)

 

বান্দরবান জেলার থানচি উপজেলার ক্যাচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

 

বুধবার ৬ আগস্ট ২০২৫ , সাড়ে দশটা হতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত,বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) এর মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

এসময় মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে উপজেলার ক্যাচুপাড়া এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ৮৪ জন (পুরুষ-১০, মহিলা-৬২ এবং শিশু-১২) সদস্যের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।

 

থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

 

উল্লেখ্য যে ইতোপূর্বে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও থাকবে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি),অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম,জি বলেন এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানানো হয় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)’র পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com