1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

সমমনা আইনজীবী পরিষদের সাধারণ সভা: পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার

ক্রাইম রিপোর্টার ছৈয়দুল করিম খান,চট্টগ্রাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার ছৈয়দুল করিম খান,চট্টগ্রাম:

চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমমনা আইনজীবী পরিষদ এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে গত ১২ আগস্ট ২০২৫ তারিখে নগরীর এশিয়ান এস আর হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় আইনজীবী পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা
পরিষদের সভাপতি এডভোকেট মোঃ জাফর হায়দারের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটুর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, তিনি আইনজীবীদের ঐক্য ও ভ্রাতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন,এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, এডভোকেট এস এম বজলুর রশিদ মিন্টু,সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আবদুস সাত্তার সারোয়ার এবং পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জসীম উদ্দীনসহ বারের সিনিয়র নেতৃবৃন্দ,
সভায় বক্তারা আইনজীবী সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন, তারা পরিষদের সাবেক সহ-সভাপতি মরহুম এডভোকেট আবদুস সবুরের প্রতি সহযোগিতার দৃষ্টান্ত স্মরণ করে বর্তমান অসুস্থ আইনজীবীদের সুচিকিৎসায় সবাইকে এগিয়ে আসার জন্য পুনরায় আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে,সম্প্রতি মৃত্যুবরণকারী পরিষদের ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম,
সভায় আরও বক্তব্য রাখেন এডভোকেট হারুন অর রশিদ, এডভোকেট জসীম উদ্দীন, এডভোকেট আবদুল ওয়াহাব, এডভোকেট কাজী সিরাজ, এডভোকেট এইচ.এস আবুল হাসান, এডভোকেট আবু তাহের, এডভোকেট কুতুব উদ্দীন মোহাম্মদ ইস্তেফাজ,এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিন, এডভোকেট ছৈয়দ মোহাম্মদ মাহাবুবুল কাদের,এডভোকেট মোহাম্মদ সেকান্দর,এডভোকেট অমিত কুমার দে,এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম, এডভোকেট মোরশেদুর রহমান, এডভোকেট হামিদুর রশিদ চৌধুরী,এডভোকেট আলমগীর আলম,এডভোকেট মাশকুরা বেগম মেরী,এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী,এডভোকেট লুৎফুন নাহার বকুল,এড কমিটির এডভোকেট জহুরুল আলম, এডভোকেট মাহাবুবুল হক, এডভোকেট মোঃ আরিফুর জামান আরিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com