1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

রাজস্থলীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নুসরাত জাহান নিশু,,,রাজস্থলী সংবাদাতা।
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নুসরাত জাহান নিশু,,,রাজস্থলী সংবাদাতা।

 

বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা এর সঞ্চালনায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্টিত হয। সভায় বক্তারা বলেন, আজ ১৫ আগস্ট তিনি পা রাখবেন ৮১ বছরে। জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবার এমন একসময় উপস্থিত হয়েছে যখন পতিত শেখ হাসিনা সরকারের রাজনৈতিক রোষানলে পড়ে বিনা বিচারে দীর্ঘকাল অসুস্থ অবস্থায় বন্দি জীবন যাপন শেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মুক্ত জীবন ফিরে পেয়েছেন তিনি। মুক্তি পেয়েছে বাংলাদেশ।
৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় তিনি আপসহীন নেত্রী  হিসেবে পরিচিত হয়ে ওঠেন। স্বৈরাচারের পতনের পর নির্বাচনে জনগণ বেছে নেন তাকে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। তিন বার সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। বাংলাদেশে বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী, যিনি অন্তত ১১ বার বন্দিদশা মোকাবিলা করে স্বৈরশাসকের রক্তচক্ষুকে ভ্রুকুটি করে ষড়যন্ত্র ও কুটিলতার জাল ছিন্ন করে, গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছিলেন এবং সফলকাম হয়েছিলেন।

খালেদা জিয়ার ওপর সবচেয়ে বড় আঘাত আসে ওয়ান ইলেভেনের সময়। ২০০৭ সালের ১১ জানুয়ারির সেনানিয়ন্ত্রিত সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের ওপর নেমে আসে নির্মম উত্পীড়ন-নির্যাতনের ভয়াবহতা। খালেদা জিয়াকে বন্দি করে সাব-জেলে নিক্ষেপ করা হয়।এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, সহ সভাপতি সিদ্দিক মোল্লা, ছগির আহম্মদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা,ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা,ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, কৃষক দলের সভাপতি বিষু সাহা,সাধারণ সম্পাদক সুমন খান, শ্রমিক দলের সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক তাজিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এ সময় উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং মহিলা দলের নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে
আলোচনা সভার পর খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com