1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

র‌্যাব-৭’র যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ৫ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

 

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং বাকলিয়া এলাকায় র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান ‘‘উৎপাদন নিষিদ্ধ পলিথিন” জব্দসহ চারটি প্রতিষ্টান’কে ৫ লক্ষ টাকা জরিমানা।

 

২৫ আগস্ট সকাল ১১টা ১২ পর্যন্ত বাকলিয়া থানাধীন রাজাখালী এবং কোতোয়ালী থানাধীন যৌথ ভ্রাম্যমান আদালতে এ অভিযান চালানো হয়।

 

অভিযান কালে ০৫টি অবৈধ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্টানকে ০৫ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দসহ ০১টি কারখানা ভ্রাম্যমান আদালত কর্তৃক সীলগালা করা হয়।

 

র‍্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৭ গোপন সংবাদের অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক এই অভিযান চালায়।

 

জেলা প্রশাসনের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবসহ অভিযান পরিচালনা করে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব জেলা প্রশাসন প পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

 

ভ্রাম্যমান আদালত অভিযানে জরিমানাকৃত ০৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা সহ জব্দকৃত উৎপাদন নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com