1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

রাজশাহী দুর্গাপুরে অফিস কক্ষ ভেঙ্গে তিন লক্ষ টাকা চুরি

ক্রাইম রিপোর্টার নাসির উদ্দিন
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার নাসির উদ্দিন

রাজশাহীর দুর্গাপুরে “ নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড”এর ম্যানেজার শাহিনুর ইসলামের অফিস কক্ষের তালা ভেঙ্গে আনুমানিক ৩ লক্ষ টাকা চুরি হয়েছে। দুর্গাপুর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

১৫ অক্টোবর ( বুধবার ) গভীর রাতে উপজেলার শালঘড়িয়া চুরির এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও কতৃপক্ষ সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ-কর্মে শেষ করে কক্ষটি তালাবদ্ধ করে রেখেছিলেন ম্যানেজার। গভীর রাতে কক্ষটির তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তিনটি লোহার ড্রয়ার ভেঙ্গে প্রায় ৩ লক্ষ টাকা চুরি করেছে। নৈশপ্রহরী দায়িত্বে থাকা আবুল খায়ের ও আকরাম আলীকে জিজ্ঞাসা বাদ করা হলে তারা জানান, দুইটার পর ঘুমিয়ে পড়েছি চুরি ঘটনা বুঝতে পারিনি।

নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড এর ম্যানেজার শাহিনুর ইসলাম জানান, আজ রাত ২ টা থেকে ভোর ৪ টার মাঝে চুরির এই ঘটনা ঘটে আনুমানিক ৩ লক্ষ টাকা চুরি হয়েছে। চোরেরা অন্য কোন মালামাল নেয়নি। দুই নৈশ প্রহরীকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সিদ্ধান্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ অথবা এজাহার দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com