1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- রুকন সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ 

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

১৮ অক্টোবর ২০২৫,শনিবার সকাল ১০টা হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে,আফাই মিলনায়তনে আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে জেলার রুকন ( সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। তিনি বক্তব্যে বলেন বাংলাদেশে ইসলামের যে বিজয় মিছিল শুরু হয়েছে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জমিনে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির পক্ষে নিরব ব্যালেট বিল্পব ঘটবে ইনশাআল্লাহ,এর জন্য জেলার সকল জনশক্তিকে এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য কাজ করতে হবে।

 

জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর।সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচন ২০২৬-২০২৮ সেশনের জন্য জেলার সকল রুকন ভাই-বোনেরা আমীরে জামায়াতের ভোট প্রদান করেন।

 

উক্ত সম্মেলনে বক্তব্য পেশ করেন বান্দরবান ৩০০ নং আসনের জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এড.মুহাম্মদ আবুল কালাম। তিনি বলেন আগামী জাতীয় সংসদ হবে ইসলামের জাতীয় সংসদ, ইসলামী শক্তির সংসদ। যা ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু প্রমাণ করে দিয়েছেন। তিনি সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করছেন।

 

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ,বান্দরবান কেন্দ্রীয় জমে মসজিদের খতীব মাওলানা আলা উদ্দীন ইমামী,জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম,জেলা মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ,জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ উপজেলা আমীরগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com