1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মো: মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের কালীগঞ্জে পানজোড়া ও পারোয়ান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় দুইটি মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার নাগরী ইউনিয়নাধীন পানজোড়া এলাকার পেরাগোদি ও পারোয়ান এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে বালু ভরাট করার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পানজোড়া গ্রামের মো. মোতালিব মোল্লার ছেলে মো. রায়হান মোল্লাকে (৩৩) তিন লাখ ও বিরতুল গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. রফিকুল ইসলাম খানকে (৪৪) পঞ্চাশ হাজার টাকা মোট দুইটি মামলায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com