1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সক্রিয় তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পেল বলি বাজার 

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদ বিশেষ প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টায় উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সংলগ্ন বলি বাজারে একটি দোকান থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় যা মুহূর্তেই পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করতে থাকে।

 

এমন সময়ে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর প্রত্যক্ষ নেতৃত্বে গভীর রাতে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য ও স্থানীয় জনসাধারণ নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রপাতি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা চালায় এবং বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) কর্তৃক থানচি ফায়ার সার্ভিসকে খরব দেয়া হয়।পরবর্তীতে, বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য, স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় আনুমানিক ৩টা৪০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আগুন নিয়ন্ত্রণে আসার পর সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ৩টি দোকানে রক্ষিত মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরের নিমিত্তে দোকান মালিকদের সাথে বিজিবি সদস্যগণ নিরলসভাবে কাজ করেছে।

 

স্থানীয়দের কাছে থেকে জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর প্রত্যক্ষ নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ না করলে বলিপাড়া বাজারে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো।

 

অগ্নিকান্ডের সূত্রপাত থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করেছেন বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ,বলেন ‘‘অগ্নিকান্ডের সংবাদ প্রাপ্তি পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হন’।

এই বিষয়ে অধিনায়ক বলেন ভবিষ্যতেও, বিজিবি যে কোন দুর্ঘটনায় জনসাধারণের জানমাল রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com