1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

কালীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চুকবল প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

কালীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চুকবল প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় পাঁচদিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা যুব উন্নয়ন অফিসার ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল ভূইয়ার সভাপতিত্বে চুকবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহবায়ক এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই- জান্নাত।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান মানু, পৌর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা, যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তুলতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন কালীগঞ্জ পাইলট স্কুল মাঠে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের প্রশিক্ষক আব্দুর রব মিঠু আগামী রোববার (২ নভেম্বর) পর্যন্ত প্রশিক্ষণ দিবেন। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন উপজেলার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com